শিল্পমেলার বিচিত্র সম্ভার

March 7, 2026 0 102

গিল্ড অফ ফাইন আর্ট অ্যান্ড আর্টিস্টস (গোফা)-এর মূল লক্ষ্য চারুকলা শিল্পীদের একত্র করা, শিল্পী ও জনসাধারণের মধ্যে সম্পর্ক স্থাপন করা এবং সমসাময়িক শিল্পের প্রসার ঘটানো। শিল্প কর্মশালা, প্রদর্শনী, মেলা প্রভৃতি এদের কর্মকাণ্ডের অন্তর্ভুক্ত। আজ, ৫টায়, ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টারে উদ্বোধন হবে ‘কলকাতা আন্তর্জাতিক শিল্প মেলা (কেআইএএফ) ২০২৬’-এর। ১০৮ জন শিল্পীর কাজ দেখা যাবে। থাকবে ৫০০টি ছবি, ১৪টি ভাস্কর্য ও ৬০টি আলোকচিত্র। ভারত সহ থাইল্যান্ড, বাহরাইন, ওমান, নরওয়ে, স্পেন, ইতালি, নেপাল, বাংলাদেশ প্রভৃতি দেশের শিল্পীরা অংশগ্রহণ করবেন। সমসাময়িক শিল্পকর্মের প্রদর্শনীর সঙ্গে থাকবে শিল্প কর্মশালা, প্রতিযোগিতা এবং শিল্প নিয়ে সেমিনার, প্যানেল ডিসকাশন ও সাংস্কৃতিক অনুষ্ঠান। শিল্পকলায় অসামান্য অবদানের জন্য স্বীকৃতি দেওয়া হবে। প্রদর্শনী চলবে ২৬ জানুয়ারি পর্যন্ত, প্রতিদিন ২-৮টা। সঙ্গে ছবিটি সুমিত নারায়ণের।

Make A Comment

Close
Close
Cart (0 items)
UP
Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare